রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন নিউজ ডেস্কঃ ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১২ মে) সকালে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিক ভাবে এবারের মাধ্যমিকে ফল প্রকাশ করেন তিনি । ফলাফল প্রকাশের আগে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান । পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন । ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com