মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা!

ফাইল ফটো

নওগাঁ সংবাদদাতা, একুশের কণ্ঠ:: নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে চারজনকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা করছেন স্থানীয়রা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর সকালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‍একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com