বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ঢাকায় এসপি প্রশিক্ষণে নড়াইলের মাহফুজুর রহমান

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: বাংলাদেশ পুলিশের “Home of Police” খ্যাত বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাহ’র দীর্ঘ ও কঠোর এসপি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ঢাকা জেলায় বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু করেছেন মাহফুজুর রহমান।

আজ বুধবার (১৯ আগস্ট) থেকে শুরু হওয়া এই বাস্তব প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের মেধাবী ও চৌকস কর্মকর্তা এবং তাঁর অভিভাবকতুল্য শ্রদ্ধেয় Shamima Pervin স্যার-এর অধীনে কাজ করার সুযোগ পেয়ে মাহফুজুর রহমান আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

তিনি বলেন, স্যারের আন্তরিকতা, মূল্যবান দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা তাঁর বাস্তব প্রশিক্ষণের পথকে আরও সমৃদ্ধ করবে। এ জন্য তিনি স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারদাহ’র কঠোর প্রশিক্ষণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা জেলায় বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ দায়িত্ব পালনে আরও দক্ষতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন মাহফুজুর রহমান।

নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতা ও দেশসেবার প্রত্যয়ে তাঁর এই পথচলার সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com