রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচন: প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ১৭ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘এই চার ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে ছোট-খাটো মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

ইসি সচিব জানান, ভোটের আগে একজন আনসার সদস্য স্ট্রোক করে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি, প্রথম ধাপের তুলনায় ভোটের হার বাড়বে। প্রথম ধাপের ভোটে প্রথম চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছিল বলে ইসি থেকে জানানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com