রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচন থেকে বেশি ভোটার হবে: আনিছুর রহমান

কুমিল্লা প্রতিনিধি:: উপজেলা নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন। সেজন্য রিটার্নিং কর্মকর্তাসহ সব প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।

নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের প্রভাব প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম হলে ভোট বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com