রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পরিবারের সাথে আনন্দ ভাগ করে ঈদ কাটাতে নারীর টানে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী।
সোমবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী বাসস্টান্ডে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা শুরু হয়ে গেছে। তাই বাসের যাত্রী সংখ্যা বেড়েছে। কাল যাত্রীর চাপ আরও বাড়বে।
গাবতলী বাসস্ট্যান্ডের শ্যমলী পরিবহনের ম্যনেজার নুরুল হোসেন মিয়া বলেন, আজ থেকে যাত্রীর চাপ বেশি। আমাদের আগেই সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। সন্ধ্যার পর আরও ভিড় বাড়বে। আজ অফিস হয়ে অনেকের ছুটি। বিশেষ করে গার্মেন্টস সহ অন্যান্য প্রতিষ্ঠান ছুটি। অনেকে এবার ভিড় এড়াতে অনেকে আগেই বাড়ি চলে গেছেন।
সরেজমিনে কল্যাণপুর, গাবতলী, শ্যমলী বাসস্টান্ডে গিয়ে দেখা যায় তুলনামূলকভাবে আজ ভিড় বেশি। অনেকে অগ্রিম টিকিট কেটেছেন অনলাইনে তাই ভিড়ে দাড়িয়ে টিকিট নিতে হচ্ছে না। আবার অনেক বাসের হেল্পার ও টিকিট কাউন্টার এর লোক ডেকে ডেকে বাসে যাত্রী তোলায় ব্যস্ত।

এসপি গোল্ডেন লাইনের যাত্রী শহিদুল ইসলাম বলেন, যশোর যাবো। ছুটির ঠিক ছিলো না। তাই অগ্রিম টিকিট কাটতে পারিনি। চিন্তায় ছিলাম টিকিট পাবো কিনা। দাম বেশি তবে আলহামদুলিল্লাহ পেয়েছি। এখন গাড়ি সময়মত ছাড়লে হয়। যেহেতু ফেরি দিয়ে যাবো যানজটের সম্ভাবনা আছে।
সাতক্ষীরা এক্সপ্রেস গাবতলী কাউন্টার এর সুপারভাইজার বলেন, প্রতি আধাঘণ্টা পরপর আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছি। তারা যেন নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে আর আমরাও যেন পৌঁছে দিতে পারি। অনলাইনে আমাদের অধিকাংশ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
এদিকে যশোর, সাতক্ষীরা, মাগুরা, মনিরামপুর, বেনাপোল, নড়াইল গামী বিভিন্ন বাসের যাত্রীরা বলেন, ঈদ কে কেন্দ্র করে বাস ভাড়া জন প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। ৬০০ টাকার ভাড়া ৯২০ টাকা দিয়ে যেতে হচ্ছে।