রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: পেদ্রো সানচেজ 

পেদ্রো সানচেজ (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ইতিমধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি (১১২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। এর অর্থনৈতিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি লেখেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা ঠিকই বলেছিলাম-যুদ্ধ চাই না। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।

শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা শুধু আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দিক থেকেই সঠিক ছিলেন না, বরং এর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির দিক থেকেও তাদের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। এসব পরিণতির মুখোমুখি হচ্ছেন ইউরোপের সাধারণ নাগরিকেরা।

তিনি বলেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে।

সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা এবং গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সুরক্ষায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর (১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com