রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। টানা ১৩ দিন ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত ঝুঁকিপূর্ণভাবে কমে যেতে পারে। এই আশঙ্কা থেকেই আপাতত সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সূচনা তা এখনো পরিষ্কার নয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত ইরানে নতুন কোনো হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালানোর জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সংঘাতের গতিপথে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com