শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ইরফানের শারীরিক অবস্থার অবনতি!

বিনোদন ডেস্ক:: গত ১৫ মার্চ সবাইকে অবাক করে অভিনেতা ইরফান খান জানিয়েছিলেন তিনি বিরল রোগে আক্রান্ত। পরে জানা যায় তাঁর স্নায়ুকোষে টিউমার (নিউরো এন্ড্রোক্রাইন টিউমার) হয়েছে। ইরফানের এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই তাঁর ভক্তরা এবং বলিউডে সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ২০ মার্চ জানা যায়, চিকিৎসার জন্য ইরফান খান যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। সেখানে গিয়ে সোশ্যাল সাইটে একটা লম্বা পোস্ট করেছিলেন ইরফান। তবে তারপর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যম ‘টাইমস নাউ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রবিবারই ইরফানের শারীরিক অবস্থা নিয়ে একটা টুইট করেন উমর সান্ধু নামে এক সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com