শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব প্রতিবেদক:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না। নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার।”
সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার রাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
রবিবার রাত ১১টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাবির মেয়েদের হল থেকে নারী শিক্ষার্থীদেরও বেরিয়ে এসে মিছিলে যোগ দিতে দেখা গেছে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ। করে শিক্ষার্থীরা।
এর আগে রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কী রাজাকারের নাতি-পুতিরা পাবে?”