শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহর একটি শপিং মলে রাশিয়ার চালানো কয়েকটি ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৩০ জনের বেশি মানুষ। এই ঘটনাকে ‘বর্বরতাপূর্ণ কাজ’ আখ্যা দিয়ে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা বলেন, জেলেনস্কির শহর ক্রিভি রিহ-তে দিনের বেলায় চালানো হামলায় আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।
ওলেক্সান্ডার হানজা একটি বড় ভবন থেকে কালো ধোঁয়া বের হওয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, পাঁচ শিশুসহ ২৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন।
শনিবার ভোরে দেওয়া সর্বশেষ তথ্যে হানজা জানান, দুই শিশুসহ ৯ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা শপিং সেন্টারটির ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: রয়টার্স।