শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আবারও বিয়ের পিঁড়িতে বাপ্পা ও তানিয়া

বিনোদন ডেস্ক:: আবারও বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী তানিয়া হোসাইন। দুই পরিবারের সম্মতিতেই তারা আংটি বদলের পর্বও সেরে ফেলেছেন।

বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছিল, বাপ্পা আর তানিয়া প্রেম করছেন। কিন্তু কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে দুজনের আংটি বদলের মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তব রূপ পেল।

গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে তাদের আংটিবদল অনুষ্ঠান হয়। আংটি বদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন।

এ বিষয়ে তানিয়া হোসাইন আংটি বদলের কথা স্বীকার করলেও বাপ্পা কিছু বলতে চাননি।

উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়।

অপরদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com