শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
একুশের কন্ঠ প্রতিবেদক : রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত অর্থাৎ, ৮ (আট) ঘণ্টা বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা স্বরণী সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে । এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে ।