রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আজ থেকে ব্যাংকে লেনদেনে নতুন সূচি

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : আজ থেকে ব্যাংক লেনদেন চলবে নতুন কর্মসূচিতে। লেনদেনের সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

নতুন সময়সূচি নির্ধারণ করে গত সোমবার (০৫ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেনের মধ্যে জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখতে পারবে।

এতে আরো বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com