সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

আইনজীবীদের অভিযোগের ভিত্তিতে জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ

আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: খুলনা জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।

মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেসমিন আনোয়ারকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে অবিলম্বে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেসমিন আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবিচারিক কার্যকলাপের অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবীরা তাকে দৃষ্টান্তুমূলক শাস্তিসহ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আইনজীবীদের করা লিখিত অভিযোগে বলা হয়, জেসমিনের দৃশ্যমান দুর্নীতির মধ্যে জেলা জজের সরকারি বাসভবনে বসবাস করা সত্ত্বেও তিনি বাড়ি ভাড়া করে বসবাস করেন দেখিয়ে সাত লাখ ২০ হাজার টাকা আত্মসাত করেন। এছাড়া তিনি মাদক ব্যবসায়ীদের জামিন দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com