সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

অাপিল নিষ্পত্তির সময় সীমার বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিউ দায়ের

আইন-আদালত ডেস্ক:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদন করা হয়েছে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মাৃৃমলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com