শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

অভিনেত্রী দিয়ার সাবেক ম্যানেজার মাদক মামলায় গ্রেফতার

বিনোদন ডেস্ক::

বলিউডে মাদক কাণ্ডে অভিনেত্রী দিয়া মির্জার সাবেক ম্যানেজারসহ চারজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনসিবি কর্মকর্তারা মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় বেশ কিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করে। সেগুলো তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এরপর একটি বহুতল আবাসনেও তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২০০ কেজি গাঁজা।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা গেছে- ওই আবাসন থেকে করণ সাজনানি নামে বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তদন্ত করে দেখা যায় দিয়া মির্জার সাবেক ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালার সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

তদন্তে জানা গিয়েছে, বেশ প্রভাবশালীদের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার কাজ করতো ওই বিদেশি নাগরিক। দিয়ার সাবেক ম্যানেজার এবং তার বোন সেই কাজে সহযোগিতা করতো।

গত বছর সুশান্ত সিং রাজপুতের মরহেদ উদ্ধারের পর তার মৃত্যুর তদন্তে নেমে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ সামনে আসে। তারপর থেকে একের পর এক তারকার মাদক যোগের ঘটনা নজরে পড়ে তদন্তকারীদের। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন-সহ একাধিক প্রথম সারির তারকাকে ডেকে জেরাও করেছে এনসিবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com