শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

অন্তবর্তীকালীন সরকারের শপথ আজ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহন করবেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান।

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত তিনি দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com