শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সোনারগাঁ মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. আবদুল্লাহ আল মামুন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কের দু’পাশের অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা থেকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়ক ঘেষে গড়ে উঠা অসংখ্য অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। পূর্বে দেয়া নোটিশ ও আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান (সওজ) এর কর্মরর্তা। এছাড়াও তিনি আরো বলেন গতকাল রাতে এই এলাকায় মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
উচ্ছেদ চলাকালীন সওজ এর কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে মহাসড়কের এই ব্যস্ততম রাস্তাটিকে করে তুলেছে সরু। যার কারনে সবসময় দীর্ঘ যানজট ও ফুটপাতে চলতে জনগনের অসুবিধা হয়। তাই আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
এসময় প্রায় কয়েক হাজার পাকা, আধা পাকা ও টিনশীট দোকান মালামালসহ ভাঙা হয়। অনেকেই আবার দোকানের মাল কিছুটা হলেও সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে যে, উচ্ছেদকৃত দোকানগুলোর মধ্যেই বেশিরভাগ দোকানেই তাদের মালামাল রয়ে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত দোকানদার কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলছে তারা আগে জানতো না যে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। যদি তারা আগে থেকে জানতো তাহলে তাদের আজ এমন করে নিঃস্ব হতে হতো না। এই অভিযানের ফলে দোকানদারদের প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেছে বলে তারা অভিযোগ করেন। উল্লেখ্য যে অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com