রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

সুনামগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সুনামগঞ্জের পাগলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলার অদূরে সদরপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া জানান, দুপুর ১২টার দিকে পাগলার অদূরে সদরপুর ব্রিজের কাছে ওই প্রাইভেটকারের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com