বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

হামলায় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো:: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে এনসিপি। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com