বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় একজন নিহত, ঘাতক বাস আটক!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে ইউনিক নামের একটি বাসের ধাক্কায় ঔষধ কোম্পানীর কর্মকর্তা নাসির আহম্মেদ (৩৫) নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জে’র সানারপাড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করে পুলিশ।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুল আবেদ জানান, সকাল আনুমানিক ৮টায় কর্মস্থলে যাচ্ছিল অপসোনিন ফার্মাসিটিক্যালের কর্মকর্তা নাসির আহম্মেদ। সানারপাড় বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হবার সময় বান্দরবানমুখী ইউনিক বাস (ঢাকা মেট্রা-ব-১৪-৯১১২) সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় মাথায় গুরুতর আঘাত পায় নাসির। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বাসের চালক ও হেলাপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com