শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উদযাপন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে শোক র‌্যালী,চিত্রাংকন, রচনা প্রতযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ৯টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে একটি শোক র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ দিন সকাল ৮টায় জিরোপয়েন্ট স্বাধীনতা মঞ্চে অবস্থিত স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
শোক র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কল্যাণ চৌধুরী। এতে বক্তব্য প্রদান করেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ প্রমুখ। শোক র‌্যালী ও আলোচনা সভায় মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সূধীজন সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন ইউএনও কল্যাণ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com