বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঘোড়াঘাট পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষনা

মোঃ সামসুল ইসলাম সামু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার এবারের চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষনা করেন, পৌর প্রশাসক আল মামুন কাওসার শেখ।

বুধবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার অডিটোরিয়ামে এ বাজেট ঘোষনা করেন।

এবারে বাজেটে আয় ধরা হয়েছে, ২ কোটি, ৮৩ লাখ, ৮৩ হাজান টাকা এবং ব্যায় ধরা হয়েছে ২ কোটি, ৮২ লাখ টাকা।

উক্ত বাজেট ঘোষনায় পৌর প্রশাসক আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে-চলতি অর্থ বছরের বাজেট নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, যুবউন্নয়ন কর্মকর্তা খলিরুর রহমান, ঘোড়াঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেস, ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি আনভীল বাপ্পি, সম্পাকদ সাহালম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল ইসলাম সামু, সহসম্পাদক সাহারুল ইসলাম, মোকলেছুর রহমানসহ আরো অনেকে।

বক্তারা এবারের চলতি অর্থ বছরের বাজেটের বিভিন্ন খাদে আয় ও ব্যায় এবং শিক্ষা, দৃর্ভিক্ষসহ নানা বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com