বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বান্দরবান হাসপাতাল পরিদর্শনে জোন কমান্ডার 

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত হন। তিনি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও মতবিনিময় করেন এবং রোগীদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, রোগীদের উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের “মেইন ড্রেসিং স্টেশন” (MDS)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এছাড়াও, জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তা নিশ্চিত করা হবে।

পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন রোগীদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। উপস্থিত রোগী ও তাদের স্বজনরা বান্দরবান সেনা জোনের এ মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com