শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে চালকদের কাগজপত্র সঠিক থাকায় গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:“আইন মেনে চালাব গাড়ি,নিরাপদে ফিরব বাড়ি” এই স্লোগানে ট্রাফিক সপ্তাহের চতুর্থদিন বুধবার সকাল থেকেই সাপাহার উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেক পোষ্ট বসান সাপাহার থানা পুলিশ। চালকদের কাগজপত্র সঠিক থাকায় তাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এএসপি সামিউল আলম ও ওসি শামসুল আলম সাহ্।
এ রিপোর্ট লেখা পর্যন্তু সকাল থেকেই উপজেলার হাসপাতাল মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় প্রায় ২০ টি মোটরসাইকেলের মামলা দেওয়া হয়ছে।
অপ্রাপ্ত বয়স্ক চালকদের অভিভাবকদের ডেকে সচেতন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম এবং ওসি তদন্ত মনির হোসেন সহ থানার অফিসার ও সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com