বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com