শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে কূপের পানিতে জ্বালানি তেলের সন্ধান

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি॥ নওগাঁর সাপাহারে সদর হতে ১ কিলোমিটার দূরে গোডাউন পাড়া নামক গ্রামে একটি কূয়ায় প্রায় ২০ দিন যাবত কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানি ওঠা দেখে এলাকাবাসী ধারনা করতেছে জ্বালানি তেল কেরোসিন খনি’র সন্ধান মিলতে পারে ওই কূয়াটিতে।

জানা যায়, সাপাহার উপজেলার সদর হতে একটু দূরবর্তী গোডাউন পাড়া নামক গ্রামের মৃত আজিমুদ্দীনের পুত্র দফিজ উদ্দীন(৬০) এর বাড়ীতে পুরাতন একটি কূপের ভিতর থেকে অলৌকিক ভাবে ১৫-২০ দিন থেকে কূয়ার সমস্ত পানি কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত আকারের পানি উঠতেছিল অনেক দিন হয়ে গেলেও আগের অবস্থায় পানির গুণগত মান ফিরে না আসায় বাড়ির মালিক ওই কূপের সমস্ত পানি মটার দিয়ে নিষ্কাশন করে ফেললেও আবার সেখান থেকে একই ভাবে কেরোসিন গন্ধ যুক্ত তৈলাক্ত পানি উঠছে। কুপের ভিতর থেকে তৈলাক্ত পানি বের হওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে শতশত উৎসুক মানুষ সেখানে ভীড় করছে।

বাড়ির মালিক দফিজ উদ্দীন জানান, আমার বাড়ির মধ্যে যে কূয়াটি আছে এটির বয়স প্রায় ২০ বছর এই এলাকায় যখন খুব পানির সমস্যা ছিল তখন অত্র এলাকার সকলে এই কূয়ার পানি ব্যবহার করতো এবং গত বছর আমি কূয়াতে বোরিং করে সাব মারসেল (ভূ-গর্ভে পানির নিচে বসানো পাম্প) বসাই। বছর খানিক সেখান থেকে ভাল পানীয়জল পাওয়া যায়। অনেক দিন ভাল পানি পাওয়ার পর এখন এই পানি থেকে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানি বের হতে থাকে।
এলাকাবাসীরা মনে করতেছে এই কূয়ার পানি সংগ্রহ করে যদি পরীক্ষার জন্য বড় কোন ল্যাবে ও বিশেষজ্ঞদের কাছে পাঠালে পরীক্ষার মাধ্যমে জানা যাবে সেখানে পানির সাথে জ্বালানী তেল না অন্য কিছু বের হচ্ছে।

কূয়ার ভিতর থেকে যে অলৌকিক ভাবে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানির উঠতেছে এ ঘটনাটির জন্য কোন প্রকার সমস্যা হবে কিনা সে জন্য প্রশাসন কে তাদের পরিবার থেকে কোন প্রকার জানানো হয়নি তাই প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্তু সেই ঘটনাস্থলটির কূয়াটি পরিদর্শন করতে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com