শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সাংবাদিক মিঠু শিকদারের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতার শোক প্রকাশ

ঝিনাইদহ প্রতিনিধি॥ চারন ও বহুমুখি প্রতিভার সাংবাদিক মিঠু শিকদারের মৃত্যুতে গভীর শোক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন।

বিবৃতিতে তিনি বলেন, মিঠু শিকদার একজন সফল সাংবাদিক। সমাজের নানা অনিয়ম, অসংগতি, অবিচার তার সাহসী লেখায় বেরিয়ে এসেছে। অশুভ শক্তির রক্ত চক্ষু ও ভয়নীতিকে উপেক্ষা করে তিনি কাজ করে গেছেন। দেশবাসী একজন কৃতি সাংবাদিককে হারালো। ঝিনাইদহ জেলার সন্তান হিসেবে কালিগঞ্জবাসী সহ দক্ষিণাঞ্চল ও সমগ্র দেশ তাকে মনে রাখবে। সাংবাদিকতায় তার অবদান আমরা কখনোই ভুলবো না। চিরজীবি মিঠু শিকদার। বিবৃতিতে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

সোমবার রাত পৌনে ৮ টার দিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় শোক প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com