বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সাংবাদিক কামাল হোসেনের রুহের মাগফিতার কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমাজের কথা পত্রিকার বারবাজার প্রতিনিধি মরহুম সাংবাদিক কামাল হোসেনের রুহের মাগফিতার কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মরহুমের বারবাজারস্থ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লিসহ কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, সদস্য কালাম গাজী, আব্বাস উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংবাদিক কামাল হোসেন ডায়াবেটিক, নিউমোনিয়া, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত ৩ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com