বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সংগীত জীবনের ইতি টানছেন তাহসান

বিনোদন ডেস্ক:: সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নিজের শেষ কনসার্টের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে এই ঘোষণা দেন তাহসান।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বর শেষবারের মতো অস্ট্রেলিয়ার পার্থে মঞ্চে উঠবেন তিনি।

তাহসান মনে করছেন, এবার থামা দরকার। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেলবোর্নে এটাই শেষ কনসার্ট ট্যুর। তবে ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীত জীবনের ইতি টানবো। অনেক দিন থেকেই মনে হচ্ছিল, বিদায় নেওয়া প্রয়োজন। এবার সময়টা ঠিক মনে হচ্ছে।

মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে গান গাওয়ার স্মৃতি সবচেয়ে বেশি মিস করবেন তাহসান। তারপরেও বিদায় নেবেন কারণ, তিনি মনে করছেন সূর্য মধ্যগগনে থাকা অবস্থায় প্রস্থান শ্রেয়।

উল্লেখ্য, এরই মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেটেড করেছেন তাহসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com