শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের শৈলকুপায় যজ্ঞানুষ্ঠানের জুয়ার আসর থেকে ৪ জুয়ারী কে আটক করেছে পুলিশ। ১ মার্চ রাতে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এস এসপি তারেক আল মেহেদীর নির্দেশে তাদের আটক করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এ এসপি তারেক আল মেহেদী জানায়, উপজেলার ত্রিবেনী গ্রামে
যজ্ঞানুষ্ঠানে কয়েকজন জুয়ারী জুয়ার আসর বসিয়েছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল মাহমুদ, ইকবল কবীর ও সাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারী কে আটক করা হয়। আটককৃতরা হলো, পদমদী গ্রামের হানিফ ও নুরুল, মথুরাপুর গ্রামের জাহাঙ্গীর এবং ত্রিবেনী গ্রামের আফা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানায়, উপজেলার যেখানেই মাদক ও জুয়ার আসর বসবে সেখানেই অভিযান চালানো হবে।