বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপায় ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলো-শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে কাজল বিশ্বাস (৩৫) ও একই এলাকার মোযাজ্জেম উদ্দিন বিশ্বাসের ছেলে মোমিনুল ইসলাম (৪০)।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শৈলকুপার পুটিমারি এলাকায় অভিযান চালায় তারা। এসময় ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ কাজল বিশ্বাস ও মোমিনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদাণ করেন।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, জি.এম শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com