শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৫

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামে ২৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভান্ডারীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের সাথে র্দীঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল একই গ্রামের রফিকুলের। এরই জেল ধরে রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে বিল্লালের ছেলে ফরিদুলের সাথে রফিকুলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রফিকুল ভান্ডারী পাড়া গ্রামের সফু গাজী, সেলিম গাজী, ও পরভাতীসহ কয়েকজন মিলে বিল্লালের বাড়িতে রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় আহত বিল্লালের ছেলে মিজানুর (১৮) ও ফরিদুল (১১), রস্তমের ছেলে অকিদুল (২৯), বিল্লালের স্ত্রী রুপিয়া (৩৫) ও আসমা (৫৫) কে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় বিল্লাল হোসেন বাদী শৈলকুপায় থানায় ৪ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। যার মামলা নং ২১। তাখির ২৬-০২-১৮ইং।
এদিকে মামলা দায়েরের পর থেকে বাদি বিল্লাল কে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে বলে বাদীর স্বজনরা জানিয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানায়, মাঠে ঘাস কাটা কে কেন্দ্র করে হামলায় কয়েকজন আহত হয়েছে। এঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামী রফিকুল নামে এক জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com