শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি॥

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। এসময় ৩০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকীদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও প্রতিপক্ষের সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় মতিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রাম্য ক্যাইজায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইদ্রিস, সুজন, আলাউদ্দিন, মারুফ, রিজিয়া, রাশিদা, তানিয়া ,ফজলু, মিলন, তরিকুল ও সাইদুলসহ উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পাইকপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পাইকপাড়া গ্রামসহ আমপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছে স্থানীয়রা।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com