শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

শীত উপেক্ষা করে ভোলায় ভোটকেন্দ্র ভোটারদের দীর্ঘ সারি

ভোলা প্রতিনিধিঃ শীত ও কুয়াশা উপেক্ষা করে পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সারা দেশের মতো বুধবার (০৫ জানুয়ারি) সকাল থেকে ভোলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন ও পুরুষ সাধারণ সদস্য পদে ৫৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ ইউপির মধ্যে আলীনগর, শিবপুর ও ভেদুরিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং অন্যগুলোতে ব্যালটে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ১১৬ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৭০ জন।

রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া ও ভেলুমিয়ার সব কেন্দ্রকে ঝূঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নের কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তার পাশাপাশি এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র এবং আশপাশের এলাকায় টহলে রয়েছে বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশ। পাশাপাশি দায়িত্ব পালণ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম।

ভোলা সদর উপজেলার রির্টানিং অফিসার মিজানুর রহমান খান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বিকেল থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com