সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে সরকারের বেশ কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ যুক্ত রয়েছেন।