শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ‎

‎লালমনিরহাট প্রতিনিধি ॥
‎​লালমনিরহাটে গণভোটের বিধান পুনর্বহালসহ ৯ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ১১ দলীয় জোট।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
‎​
‎১৮ কোটি জনতার বুকে মারবেন না ও সরকারি দল চোট, হ্যাঁ ভোটে রায় দিতে বলে বাতিল করতে চান গণভোট, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জোটের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের দাবিসমূহ ব্যাখ্যা করেন।


​লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের বলেন, জনগণের ক্ষমতা ও অভিপ্রায়কে খর্ব করার হীন উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এটি মূলত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায়কে চূড়ান্তভাবে নস্যাৎ করার একটি চক্রান্ত। তিনি অবিলম্বে গণভোটের অধিকার ফিরিয়ে দেওয়াসহ জোটের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, এনসিপি নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম ও মৃত্যুঞ্জয়সহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
‎​
‎জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এই দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com