শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ ঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সিংজোর গ্রামের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি, চোর-ডাকাতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেয়া জনতা এলাকার মান্তি শৃংখলা বজায় রাখাসহ মাদক সন্ত্রাস চাঁদাবাজিসহ উঠতি বয়সী তরুণদের বিষয়ে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
আয়োজকরা জানান, গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, “আমরা সবাই একসাথে থাকলে আমাদের এলাকা থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।”
মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বক্তারা সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।