শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
মধুখালীতে কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন নবাবগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে জনতার মিছিল মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব

মধুখালীতে কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

মধুখালীতে কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  ঃ

ফরিদপুরের মধুখালীতে জাল জালিয়াতি ও নানা ধরনের প্রতারণার অভিযোগে কথিত দুই সাংবাদিক  ফেসবুক পেজ ‘শুকতারা টিভি’র প্রোপাইটর মোঃ জুয়েল শরীফ এবং ‘এস এ টিভি’র প্রোপাইটর মোঃ রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী নানা শ্রেণী পেশার মানুষ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোছাঃ কাকলি বেগম। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে এসে অর্থ দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করে।

এসময় আরও কয়েকজন ভুক্তভোগী একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন।  ্দেএসময় ্উপস্থিত ছিলেন মোঃ গোলাম সরাফত শরৎ, দেবজিত দাস, মোঃ শাকিল, সুজন কর্মকার, মোঃ আলিফ এবং মোঃ ইলিয়াস হোসেন। বক্তারা দাবি করেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বক্তারা বলেন, মধুখালীতে প্রকৃত সাংবাদিকদের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো। পাশাপাশি এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com