শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী

মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: ‘ পূর্ব শত্রুতার জের ধরে ঢাকার নবাবগঞ্জে মামলার আসামী মিঠুন(২৯)কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহষ্পতিবার(৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার ছাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য নান্নু মিয়াকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ স্থানীয় একটি ঘটনার সূত্র ধরে মিঠুনের নেতৃত্বে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ডলি আক্তারের উপর হামলা করে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন আছেন। সেই ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলাও হয়। সেই মামলা নিহত মিঠুন ৩ নম্বর এজাহার নামীয় আসামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ছাতিয়া এলাকার কিসমত আলীর ছেলে মিঠুনকে বৃহষ্পতিবার রাতে ডলির লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে বেদম মারপিট করে। এরপর মৃত ভেবে তাকে ফেলে রাখা হয় রাস্তার পাশে। পথচারীরা তার গোঙ্গানির শব্দ পেয়ে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা প্রেরণ করা হলে পঙ্গু হাসপাতালে নেয়ার পর সে ভোর রাতে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে কাউকে না পেয়ে ডলির ভাই স্থানীয় ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ছাতিয়া গ্রামে কিসমত আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন লাশ নিয়ে ঢাকায় ব্যস্ত থাকায় তাঁদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ পূর্ব ঘটনার জেরে মিঠুনকে পিটিয়ে জখম করলে হাসপাতালে মারা যায়। ভিকটিম পক্ষ অভিযোগ দিয়েছে মামলা প্রক্রিয়াধীন। মিঠুনের নামেও একাধিক মালা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com