বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল জোনাল অফিস থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন জোন প্রধান মরিয়ম বেগম, সহকারী জোন প্রধান দুলাল হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফারুক আহাম্মদ ও সম্পাদক বিপ্লবসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা।
সভায় বক্তারা বলেন, চার দশকের বেশি সময় ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সেবার মান আরও উন্নত করে গ্রাহকবান্ধব কার্যক্রম জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।