শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পাঁচ বছরে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

পাঁচ বছরে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্পোর্টস রিপোর্টার ॥
রাজধানীতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬। দেশের ৮৮টি দলের ৬১৬ জন শাটলারের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার ২৩ অক্টোবর রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৮৮ দল থেকে অংশ নিয়েছেন ৫৩৫ জন পুরুষ ও ৮১ জন নারী খেলোয়াড়। এবারের আসরে মোট ১০ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়েছে। পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে একটি ইলেকট্রিক বাইক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এত বিপুলসংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক মাইলফলক। এর কৃতিত্ব খেলোয়াড়দেরই। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, অভিভাবক এবং দূরদূরান্ত থেকে সন্তানদের নিয়ে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com