শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মুসল্লী সেজে চুরি হওয়া ২৫ লাখ টাকার ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার ডাক-বাংলা বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক মুসল্লী ছদ্মবেশে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই।

সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া পিবিআই অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার আবু আশ্রাফ। এ সময় পিবিআই’র ওসি আব্দুর রব ও অভিযানিক দলের এসআই সোহেল হোসেন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে বলা হয় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রীমোহনী থেকে গত ১৬ জানুয়ারী জনৈক মশিউর রহমানের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুুজে না পেয়ে ট্রাক মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। মামলাটি ডাকবাংলা পুলিশ ফাড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোন ক্লু খুজে পায় না। এক পর্যায়ে মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহন করে ঝিনাইদহ পিবিআই। গোপন সুত্রে খবর পেয়ে ট্রাকটি কুমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে পিবিআই জানতে পারে।

গত ২৮ মে অভিযানিক দলের এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লী বেশ ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি সনাক্ত করেন। স্থানীয় জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধারসহ চোর চক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেব নাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হন। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ট্রাক চালক সুমনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com