শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

মহেশপুরে ড্রেন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুরে মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে মোহাম্মদ নবী (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার জগিহুদা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মহেশপুর উপজেলা শহরের পাশেই মহিলা কলেজ সংলগ্ন ড্রেনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, মৃতদেহের ধরন দেখে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড নয়, সড়ক দুর্ঘটনা। হয়তো রাতের কোন সময় মহেশপুর শহরে বিস্কিট বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ নবী বাই-সাইকেল নিয়ে ড্রেনে পড়ে গিয়ে মারা যায়।
তবুও বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে বৃদ্ধার ব্যবহৃত সাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com