শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ভোলা প্রতিনিধি:: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা সদর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছে। এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com