শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ভোলায় গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত

ভোলায় গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা মো. আমির হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুচুরির সময় হাতেনাতে ধরা পড়েন ওই দুজন। পরে গরুর মালিক আব্দুল খালেকের পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। তবে নিহত দুজন পেশাদার গরুচোর বলেও দাবি করেন স্থানীয়রা।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সকালের দিকে মরদেহ তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com