শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জাহিদ (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উশৃঙ্খল জনতার সহায়তায় পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি বিকালে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে বাবুরহাট বাজারের উত্তর পার্শ্বে মাদক ব্যবসায়ী হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম(২২) এর বসতবাড়ি থেকে হাফিজুল ও তার স্ত্রী সমেলা বেগম(২০)কে ১৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় থানায় আনার পথে গ্রেপ্তারকৃত মাদককারবারীর আত্মীয়-স্বজন পুলিশকে আটক করে। এক পর্যায়ে জনতার সহায়তায় হ্যান্ডকাফ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম(২২) ও তার স্ত্রী সমেলা বেগম(২০) পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই থানায় মামলা করা হয়। এরপর গত ৭ জানুযারি হ্যান্ডকাফ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা জাহেদুল ইসলাম সোনার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম(২২) ও তার স্ত্রী সমেলা বেগম (২০)কে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারিকে চট্টগ্রাম থেকে থানায় আনা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com