বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় মার্কেটে আগুন, দু’টি দোকান পুড়ে ছাই

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ এলাকায় রাজিব মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দু’টি দোকান ও মার্কেটের সত্ত্বাধিকারী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান প্রার্থী হোসাইন মোহাম্মদ রাজিবের অফিস পুড়ে গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ভোরের দিকে মার্কেটে আগুন লাগে। এলাকাবাসী ও মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইন জানান, অগ্নিকান্ডে প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


মার্কেটের সত্ত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রাজিব জানান, ভোর রাতের দিকে আগুন লাগে। এতে দু’টি দোকান ও আমার অফিস পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছি। মার্কেটে পানির ব্যবস্থা না থাকায় রাস্তার পূর্ব পাশ থেকে পানি নিয়ে কাজ করতে হয়েছে। দোকানগুলো বন্ধ ছিলো পরে তালা কেটে আমরা ভিতরে প্রবেশ করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com