শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান এবং বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।